ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে কিশোর গ্যাং এর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

গাজীপুরের শ্রীপুর সক্রিয় কিশোর গ্যাংগুলো এখন রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের বেপরোয়া কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। চায়ের দোকান, বিভিন্ন সড়কে ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনের কিশোর গ্যাংয়ের একাধিক দলের সদস্য ঘোরাঘুরি করে। চায়ের দোকানগুলোয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডায় মেতে থাকে তারা। আর স্কুল-কলেজ ছুটির সময়ও এদের উৎপাতে অস্থির হয়ে ওঠেন সেখানে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা। কিশোর গ্যাংয়ের  উৎপাত থেকে রক্ষা পেতে উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেপিবাড়ি গ্রামের মৃত ছাবেদ আলীর শেখের ছেলে আব্দুস সামাদ এলাকাবাসীর পক্ষে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার জন্য উদ্যোগ নেয়। এতে কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মুরগির বাজার এলাকায় আব্দুস সামাদ এর সাথে কিশোর গ্যাংয়ের সদস্যরা তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আব্দুস সামাদকে লাঞ্ছিত ও মারধর করে তারা। পরে আব্দুস সামাদ বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযুক্তরা হলো উপজেলার তালতলী এলাকার আজিজুলের ছেলে নয়ন মিয়া(২০), সাখাওয়াতের ছেলে মোঃ পলাশ(১৮), জালাল উদ্দিনের ছেলে আজিজুল হক(৩২)।


এ বিষযে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ads
ads
ads

Our Facebook Page

↑